পূর্ববঙ্গে হিন্দু গণহত্যা : দেশভাগ থেকে বর্তমান
রক্তিম দাশ
রক্তিম দাশের ‘পূর্ববঙ্গে হিন্দু গণহত্যা: দেশভাগ থেকে বর্তমান’ গ্রন্থে উনিশ শতক থেকে সমকালীন প্রেক্ষাপটে পূর্ববঙ্গের হিন্দু জনগোষ্ঠীর ঐতিহাসিক বঞ্চনা, নিপীড়ন ও জনসংখ্যাতাত্ত্বিক বিপর্যয়ের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তী বিভিন্ন পর্বে সংঘটিত ধারাবাহিক গণহত্যা ও সাম্প্রদায়িক সহিংসতার বিবরণ এতে এসেছে। পাশাপাশি কুখ্যাত শত্রু বা অর্পিত সম্পত্তি আইন-এর অপব্যবহারের মাধ্যমে বিশাল পরিমাণ ভূমি দখল ও অর্থনৈতিক উচ্ছেদের রূপরেখা গ্রন্থটিতে বিধৃত হয়েছে। সমকালীন তথ্য ও নথিপত্রের আলোকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান জমি দখল, ধর্মান্তরণ, মন্দির ভাঙচুর এবং প্রান্তিকীকরণের বাস্তবতাকে সামনে এনে গ্রন্থটি ইতিহাসের এক বেদনাদায়ক আখ্যান উপস্থাপন করেছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি