রবীন্দ্রসংগীতের সহজপাঠ : প্রকৃতি পর্যায়

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Atanu Roy

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

রবীন্দ্রসংগীতের সহজপাঠ : প্রকৃতি পর্যায় 

অতনু রায় 

আমরা বিশ্বাস করি যে রবীন্দ্রসংগীতই শিক্ষিত বাঙালির কাছে বাংলার ঋতুগুলোকে জনপ্রিয় এবং উৎসবমুখর করে তুলেছে। 

বিভিন্ন ঋতুতে, সুখে-দুঃখে, আনন্দ-উৎসবে, অনুষ্ঠানে-অবসরে রবীন্দ্রসংগীত অবিচ্ছেদ্য হয়ে আছে। অথচ প্রকৃতি পর্যায়ের নানা রবীন্দ্রসংগীত আমাদের গাইতে শেখানো হলেও, সেগুলো শুনতে শেখানো হয় না! কিন্তু ভালো করে শুনতে না শিখলে, ভালো করে গাওয়া বা গাইতে শেখানো-দুটোর কোনোটাই করা যায় না। এই বইতে ছটা ঋতুর নানা পরিচিত রবীন্দ্রসংগীতের এক সহজ, কিন্তু বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে, সেগুলো শুনতে শেখানো আছে। আমাদের আশা যে রবীন্দ্রসংগীতের সাধারণ শ্রোতা ও গায়কদের কাছে এই বই হয়ে উঠবে প্রকৃতি পর্যায়ের রবীন্দ্রসংগীতের এক আবশ্যক 'সহজপাঠ'। 

তাঁদের কাছে এই বইটা এক সদাসহায়ক হ্যান্ডবুক, অভিধান ও, খানিকটা যেন, মেড ইজির মতো সমাদৃত হবে।তাঁরা সকলেই বুঝবেন যে শুধু সুর তাল গানের জটিল গ্রামার আর স্বরবিতান নিয়ে রবীন্দ্রসংগীত নয়! তা মূলত সহজ ভাবের এক টেক্সট।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি