রবীন্দ্রনাথ ও কলা ভবন

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Arnab Mitra

মূল্য
₹150.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

রবীন্দ্রনাথ ও কলা ভবন 

অর্ণব মিত্র 

১৯১৮ সালে শান্তিনিকেতনে বিশ্বভারতীর ভিত্তি স্থাপন হওয়ার পর ১৯১৯ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর প্রচেষ্টায় শিল্পকলা-শিক্ষার জন্য শান্তিনিকেতনে দ্বারিক ভবন-এর দোতলায় শুরু হয় 'কলাভবন'। রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির মধ্যে শিল্পকলা চর্চার একটি কেন্দ্র গড়ে তুলতে চেয়েছিলেন। শুধু ভারতীয় নয়, সেই সময়ের ইউরোপ-আমেরিকা ও বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পচর্চার ধারার সাথে কলাভবন-এর ছাত্রছাত্রীদের পরিচয় করানোর জন্য রবীন্দ্রনাথ আজীবন চেষ্টা করে গেছেন। তাই বারবার বিশ্বের বিভিন্ন প্রান্তের দক্ষ শিল্পী ও শিল্পশিক্ষকদের তিনি বিশ্বভারতীতে আমন্ত্রণ জানিয়েছেন। কলাভবন-এর সূচনার সময় থেকে ও তাঁর জীবনকাল অবধি প্রায় তিন দশক জুড়ে 'কলাভবন'-কে সচল রাখা, বিকশিত করা ও উন্নতির দিকে নিয়ে যাওয়ার যাবতীয় প্রচেষ্টার ইতিহাসকে এই বইতে তুলে ধরা হয়েছে।

লেখক পরিচিতি : 

অর্ণব মিত্র, জন্ম-১৯৭৬ সালে, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। ১৯৯০ সালে রেলশহর খড়গপুরে আসা। মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্তরের পড়াশুনা খড়গপুরে। মাধ্যমিকের সময় থেকে ছবি আঁকা ও লেখালেখির প্রতি উৎসাহ তৈরি হয়। বেশি আগ্রহ প্রবন্ধ ও কবিতায়। কলকাতার সরকারি আর্ট কলেজ থেকে 'পেন্টিং' বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ ২০০১ সালে। গত ৭ বছরে লেখা প্রবন্ধ ও কবিতা প্রকাশিত হয়েছে কৃত্তিবাস, কবিতা প্রতিমাস, অনুবাদ পত্রিকা, প্রসাদ, বিচিত্রপত্র, কারুকৃতি, জাগ্রত বিবেক -- সহ একাধিক পত্রিকায়। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি