রঙ্গালয়ে বিনোদিনী
নিখিল কুমার চক্রবর্তী
বিনোদিনী মাত্র এগার বছর বয়সে অভিনয় জগতে প্রবেশ করেন। মঞ্চ ছেড়ে যান তেইশ বছর বয়সে। তিনি কীভাবে অভিনয় জগতে এলেন? কেমন করেই বা তিনি "মঞ্চসম্রাজ্ঞী" বা "ফ্লাওয়ার অব দ্য স্টেজ” খেতাব পেলেন? গিরিশ ঘোষের সান্নিধ্যে আসা. নাটক জগতের একছত্র আধিপত্য অর্জন করা বা অসময়ে রঙ্গমঞ্চ ছেড়ে যাওয়ার পিছনে কোন সূত্র কাজ করেছিল? শ্রীরামকৃষ্ণ পরমহংসের আশীর্বাদ অর্জনের পর তাঁর মনের অবস্থা কেমন ছিল। এইসব প্রশ্নের উত্তর বিনোদিনী নিজে তাঁর আত্মজীবনীতে যেটুকু লিখেছেন তার বাইরে আরো বিশদভাবে জানা গেল কই? এই গ্রন্থে লেখক নিজের কল্পনাকে আঁকড়ে ধরে বিনোদিনীর অভিনয় জীবনের এইসব প্রশ্নের উত্তর তুলে ধরার চেষ্টা করেছেন। বিনোদিনীর হাসি কান্না, আশা নিরাশা, প্রাপ্তি-অপ্রাপ্তি, ভাললাগা মন্দলাগা এবং আত্মিক - বাহ্যিক মানুষজন নিয়ে বিভিন্ন ঘটনা সাজিয়ে বিস্তৃত হয়েছে "রঙ্গালয়ে বিনোদিনী"। বাংলা সাহিত্যে এমন উপন্যাস বিরল বললে অত্যুক্তি হয় না।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি