সাতটি উপন্যাস
বুদ্ধদেব গুহ
"...আপনার গাছের চারা জোগাড় করেছি স্যার। আজ অগাস্টের এগারো তারিখ। এ সপ্তাহের মধ্যেই লাগিয়ে দিন। মাটি ধরে নেবে। তরতরিয়ে বাড়বে। তা ছাড়া রাজপুরের মাটি খুব ভালো।
সত্যিই কি বসন্তী নামের কোনও ফুলের গাছ আছে? আমার এখনও বিশ্বাস হচ্ছে না। শান্তিনিকেতনের পূর্বপল্লীতে প্রীতি আর আলো রায়ের বাড়ি 'আস্তানা'র কম্পাউন্ডে গাছটি না দেখলে তো ও গাছের কথা জানতামই না। গত বছর গেছিলাম বসন্তোৎসবে, পঁয়ত্রিশ বছর পরে।
এই তো আপনার দোষ স্যার। বিশ্বাস করতে সব কিছুই কি নিজের চোখেই দেখতে হবে? না-দেখে কি কিছুই বিশ্বাস করতে তো বটেই স্বীকার করতেও পারেন না? আমাকেও তো আপনি দেখেননি বললেই চলে। তার মানে কি আমিও নেই?
তুমি অবশ্যই আছ। তুমি নেই এ কথা কে বলে। তা ছাড়া, তোমাকে দেখিনি তা তো নয়। একঝলক দেখেছিলাম। একটি কালো ব্লাউজ আর হলুদ শাড়ি পরে এসেছিলে তুমি সেমিনারে। সেমিনারের শেষে আমার কাছে এসে আলাপ করলে। বললে, নারী প্রগতি সম্বন্ধে আমার বলা ইনফর্মাল বলেই তোমার খুব ভালো লেগেছে।..."