সত্যেন মহান্তির কেস ৩

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সাগরিকা রায়

মূল্য
₹480.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

সত্যেন মহান্তির কেস ৩ 

সাগরিকা রায় 

আজ অথবা কাল/ দেখবি কী হয় হাল/ যতই থাকো লুকিয়ে/ দেখছি দিয়ে টুকি---- একটা ছড়া যখন অম্বরীশের টেবিলের ওপরে পড়ে থাকে, অম্বরীশের ভয় পাওয়া খুব স্বাভাবিক? কেন ভয় পাচ্ছে অম্বরীশ? কেন বাড়ি ছেড়ে অজ্ঞাতবাসে যাচ্ছে? কে পাঠিয়েছে এই ছড়া?

লালচে, মোটা মোটা হলদে দাগওলা কাঁকড়া দিয়ে ভাত খাচ্ছিল ফকির। খেতে খেতে কেমন শব্দ করে শুয়ে পড়ে। যন্ত্রণা আপাদমস্তক বিদ্ধ করছে তাকে। সেই অবস্থায় ফকির বলে ওঠে - "কাঁকড়া বিষ আম্মা! খাইও না!"- 

মেয়েটি সত্রাসে মৃত্যু দেখে চোখের সামনে! 

সন্তোষ রাঠি বলে, "কাজ চাই? ডেলিভারিম্যান হবে?  এখানকার জিনিস ওখানে পৌঁছে দেবে। খাটুনি নেই।পয়সা আছে!" 

এইসব সময়কে হাতের তালুর ওপর রেখে দেখে সত্যেন মহান্তি। ঝকঝকে চোখ,সাদা ফুলস্লীভ শার্ট, ফেডেড ব্লু জিনসের ভিতরের লোকটির ভরসা তাঁর বুদ্ধিমত্তা। রাজ্য সরকারি কর্মচারী সত্যেন মহান্তি খানিকটা নিস্পৃহ জীবনযাপন পছন্দ করে। কিন্তু তখনই ঝলসে ওঠে যখন তাঁর চোখের সামনে রহস্যের পর্দা উঠতে দেখে। উচ্ছ্বাস প্রকাশ পায় একটি ছড়ায় ---"এই ফেলি তুরুপের তাস... " 

আবার সত্যেন মহান্তির তৃতীয় খণ্ডে এমনই সব রহস্যের ঘনঘটা! 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি