শরীর শরীর মন
কৌস্তুভ দাসগুপ্ত
প্রচ্ছদ : অর্চি রায়
মহিলাদের অভিজ্ঞতা এবং জীবনযাপন নিয়ে ছোটোবড়ো মিশেলে তেরোটি গল্পের সংকলন। এই মহিলা বর্ণালীতে সংযোজিত হয়েছে রূপান্তর কামী, নারী সুলভ অ-পুরুষেরাও। লিঙ্গ রাজনীতি আর সামাজিক প্রেক্ষাপটে লেখা, নারী হয়ে ওঠা, নারী হতে চাওয়া আর নারী না হতে চাওয়ার গল্প। বিভিন্ন যৌনতা আর বিভিন্ন লিঙ্গ পরিচয়ের সাতরঙা আঁচলের ভাঁজেভাঁজে এই চরিত্রগুলির জীবনযাত্রায় গাঁথা হয় না-পৌরুষের উদযাপনের কাহিনি। রূপান্তরকামীনারী-পুরুষের না-শোনা প্রেমের গল্প থেকে শাশুড়ি বউমার সাংসারিক অন্তর্দ্বন্দু, ট্রান্স-পুরুষের অসহায়তা থেকে ট্রান্স-নারীর অদম্য জেদের গল্প, নারীর নিজের শরীরের ওপর অধিকার থেকে সম্মতি এবং অসম্মতির বাস্তবতা সবকিছুই বিভিন্ন ভাবে সাজানো হয়েছে এইদুই মলাটের মাঝখানে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি