শেষ সঙ্গী
দেবাশিস তরফদার
-------------
দেখেছি তাদের, রবীন্দ্রনাথ হয়ে যেতে
যখন বৃষ্টি নামল
উঠল যখন হাওয়া, উড়ল পাতা, রঙীন ধূলি
ধরল যখন রাঙা মুকুল...
-------------
অগণিত রবীন্দ্রনাথ, একজন নয়
লিখে রাখো, বিশ্বাস না হয়
কেনই বা একজন হবে
ফাঁক ছিল, ফাঁকা ছিল, ফাঁকি ছিল,
আকাশের মত ফাঁকা, সকাল, বিকাল,
আর দুপুর
সে এক অকাল
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি