শ্রীকৃষ্ণের শেষ কটা দিন
সঞ্জীব চট্টোপাধ্যায়
শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী তুমি নারায়ণ, তুমি কৃষ্ণ, তুমি করুণাসিন্ধু। মর্ত্য-লীলাশেষ, এইবার বুঝি বিদায় নেওয়ার পালা। এসেছিলেন কংসের কারাগারে। নিষ্ঠুর রক্তাক্ত এই পৃথিবীতে রেখে গেলেন 'প্রেম যমুনা'। শ্রীমতী তো আপনারই হ্লাদিনী শক্তি। চাঁদের যেমন কিরণ। কোথা বৃন্দাবন, কোথা গোপীগণ, কোথা কৃষ্ণ! এ তো আমাদের ক্রন্দন। আপনার তো কিছু নয়। নিজেই গড়লেন, নিজেই ভাঙলেন। কিন্তু, যাবেন কোথায় প্রভু! ভক্তদের বন্ধন! সমুদ্রের তটেই চির অবস্থান- প্রভু জগন্নাথ, সুভদ্রা, বলরাম। শ্রীকৃষ্ণ ভগবান।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি