শূন্য বাড়ির অতিথি
অঙ্কিতা ঘোষ
প্রচ্ছদ : বৃষ্টি
বাড়ি” কথাটা শুনলেই প্রথমে মাথায় আসে একটা আশ্রয়, যেখানে আমরা নিরাপদ বোধ করি। কিন্তু ধরুন, কোনোদিন সেই আশ্রয়ের খোঁজেই আপনি অতিথি হয়ে গেলেন এক ভুতুড়ে বাড়িতে, যেখানে আপনার চোখের সামনেই হেঁটে বেড়াচ্ছে মৃত মানুষের দল। কী করবেন তাহলে?
এই বইতে আছে এমনই পাঁচটি বাড়ির গল্প। এই বাড়িগুলির ভেতরে যারা থাকে, তারা প্রথমে আপনাকে আমন্ত্রণ জানাবে, তারপর ধীরে ধীরে বন্দি করে ফেলবে ভয়ের অদৃশ্য খাঁচায়।
এই বইটা একবার পড়া শুরু করলে আপনার মনে হবে, বইতে লেখা ঘটনাগুলো যেন আপনার চোখের সামনেই ঘটছে। তাই সাবধান! এই বই একবার হাতে নিলে আর সহজে হাত থেকে নামাতে পারবেন না কিন্তু।