সীতা থেকে শুরু

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
নবনীতা দেবসেন

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

সীতা থেকে শুরু 

নবনীতা দেব সেন 

সীতা থেকে শুরু' নিছক একটি গল্পগ্রন্থ নয়। এই বইয়ের প্রথম বিন্দু ছুঁয়ে আছে পৌরাণিক কাল; দ্বিতীয়, এক মাতৃতান্ত্রিক সংসার; আর সবশেষে আধুনিক সময়। সব মিলিয়ে নারীজীবনের আদি-মধ্য-অন্ত্য পর্বের আন্তরকাহিনী। নবনীতা দেবসেনের যে-কোনও লেখারই প্রসাদগুণ, সরস-গভীর উপস্থাপনা আমাদের মুগ্ধ করে। তাঁর সাম্প্রতিক এই বইটির প্রধান উপজীব্য নারীর হৃদয় ও জীবন। মেয়েলি গল্প নয়, মেয়েদের গল্প। 

লেখিকা নিজের হাতে সাজিয়ে দিয়েছেন আবহমানকালের নারীর ধ্রুপদী দুঃখ, চিরন্তনী ব্যক্তিত্ব এবং সমসময়ের জটিল-বন্ধুর পথে তার অভিযাত্রার কাহিনী। লেখিকার নিজের ভাষায়, 'সীতা থেকে যাত্রা শুরু করে নিজেদেরই দোরগোড়ায় এসে দাঁড়ানো'। বইয়ের প্রথম পর্বের নাম 'পৌরাণিকী'; তৃতীয় 'আধুনিকী'। কিন্তু মধ্যবর্তী পর্ব 'মাতৃয়ার্কি'-অর্থাৎ মাতৃ-ইয়ার্কি। নিজের বিশ্রুত মাকে নিয়ে এমন হাসি-ঝলমল নানা এপিসোডের মালা ইদানীং কেউ উপহার দিয়েছেন কি না আমাদের জানা নেই। কল্পনার সঙ্গে বাস্তবের মিলনে এই বইয়ের গল্পগুলি হয়ে উঠেছে চিরসত্যের শ্লোকগাঁথা। 

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36433

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি