সময়ের মুখ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
নাসির ওয়াদেন

মূল্য
₹275.00
ক্লাব পয়েন্ট: 25
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

সময়ের মুখ 

নাসীর 

"দেখে যাও চাল ছেঁড়া শনের বাহার 

কেমনে সাজানো বাড়ি গ্রামের সেরা।"

---নাসীর। 

কবি নাসীর গ্রামের মাটির মতোই নরম এবং সংবেদনশীল মানুষ। দ্বিখন্ডিত বাংলার যন্ত্রণায় যিনি আজও কাঁদেন। মানুষের হাহাকার তাঁকে কাঁদায়। দুবৃত্তের বঞ্চনা তাঁকে ব্যথিত করে, সবুজের নিধন তাঁকে শঙ্কিত করে, মহামারীর আঘাতে তিনি দিশাহারা। তিনি নাসীর। তাঁর প্রকৃত নাম শ্রী ভবেশচন্দ্র দেবনাথ। ১৯৫৮ সালের ৫ই আগস্ট তাঁর জন্ম। আদি বাসস্থান পূর্ববঙ্গের ঢাকা জেলার ভাওয়াল রাজাবাড়ি। পিতা একজন একনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী। এদেশের রাণাঘাটে পড়াশোনা। বর্তমানে পি. এইচ.ই.ডি. তে অপারেটর হিসাবে কর্মরত। ইতিমধ্যেই তাঁর লেখা কয়েকখানি কাব্যগ্রন্থ প্রকাশিত। যেমন শঙ্কা, চিত্র, ২১ শতকের কাব্য, মিছিল, শতাব্দীর সৃস্টি। পাঠককূলে যথেষ্ট সমাদৃত হয়েছে গ্রন্থগুলি। এছাড়া তাঁর লিখিত উপন্যাস নিশিগঙ্গার বীরেন্দ্রপ্রসাদ, সময়ের ফেরি, বেশ জনপ্রিয়।


এবারের কাব্যগ্রন্থ "সময়ের মুখ"। গ্রাম- বাংলার ভূমিপুত্র কবির কাব্যগ্রন্থের কবিতাগুলিতে ছবির মতো উঠে এসেছে বাংলার অপরূপ শোভা, প্রতিটি পশু-পাখি ও গাছের জীবন্ত চিত্রকল্প। শুধু দেশ ভাগের যন্ত্রণা নয় মহামারীতে ছিন্নমূল মানুষের হাহাকার, বেদনার অনুভূতির জীবন্ত দলিল এই বইয়ের কবিতাগুলি। আশা করি তাঁর অন্যান্য গ্রন্থগুলির মতোই "সময়ের মুখ" পাঠকের প্রত্যাশা পূরণ করবে। 

বন্দনা বিশ্বাস।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি