সোঁদরবনের লোনা গল্প
সুদামকৃষ্ণ মন্ডল
প্রচ্ছদ চিত্র : লেখক
গ্রন্থিত একান্নটি গল্প যাদের নিয়ে লেখা, অবশ্যই কেন্দ্রীয় চরিত্রগুলির কথা বলছি, অনেকের মনে হবে আর্কিটাইপ জাতীয় ধারণা। জীবনযাপন প্রণালী-পরিপার্শ্ব-যথোপযুক্ত সুসভ্য ভাবে বেঁচে থাকার অনুপেক্ষনীয় দাবি মেটানোই একান্ত প্রয়োজন। গ্রামবাংলার মানুষের চরিত্রচিত্রণে-সংলাপে-আপাত চেহারাটাই শহুরে সভ্য শিক্ষিত মানুষের মনে জন্ম দেয় আর্কিটাইপ। গেঁয়ো সুন্দরবনের খাল-বিল-নদী-সমূদ্রের জীবনযাপন আমার প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে। চরিত্র ঘটনা সম্ভাব্যতার সীমা অতিক্রম করতে হয়নি। বর্তমান সমাজব্যবস্থা-রাজনৈতিক পরিস্থিতি সংকটাপন্ন। কোনও গল্পে অতিরেক ঘটেছে বলে মনে হয় না। জলজঙ্গলে ঘেরা সুন্দরবনের মা-বোন-মাটি কথা-জীবন জীবিকা-বেকারত্ব-হিংস্রতার ছবি বাঁচতে দুঃসাহসিকতার পরিচয় বহন করে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি