শ্রীলঙ্কা : নীলের কোলে শ্যামল সে দ্বীপ
রীনা সেনগুপ্ত
প্রচ্ছদ : শ্রীসুবিনয় দাশ
ভারত মহাসাগরের বুকে ছোট্ট দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ভারতবর্ষের নিকটতম প্রতিবেশী। ২০১৭ সালে দেশটির বেশ কিছু স্থান ভ্রমণের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা এই গ্ৰন্থ। কিছু কিছু তথ্য অবশ্যই উইকিপিডিয়ার সৌজন্যে প্রাপ্ত। তবে অনেক তথ্য প্রাইমারি বা সেকেন্ডারি সোর্সের মাধ্যমেও পাওয়া। এমন তথ্য দেবার চেষ্টা করেছি যাতে ভবিষ্যতের ভ্রমণার্থীরা পড়ে উপকৃত হতে পারেন। সাবলীল ভাষায় লেখার চেষ্টা করেছি, ফলে আশা করব পাঠকেরা তথ্যভারে ভারাক্রান্ত না হয়ে সুখপাঠ্য রচনার আস্বাদ অনুভব করতে পারবেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি