সুন্দরবনের লৌকিক দেবদেবী

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সৌম্যকান্তি জানা
প্রকাশক তবুও প্রয়াস

মূল্য
₹350.00
ক্লাব পয়েন্ট: 30
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

সুন্দরবনের লৌকিক দেবদেবী 

সৌম্যকান্তি জানা 

প্রচ্ছদ : সন্তু দাস 

মানুষের মধ্যে থেকে সৃষ্টি হওয়া দেবদেবীরা হলেন লৌকিক দেবদেবী। সুদূর অতীতকালে প্রাকৃতিক নানা বিপর্যয়, হিংস্র জীবজন্তুর আক্রমণ কিংবা নানা রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এই দেবদেবীর উদ্ভব হয়েছে বিভিন্ন সভ্যতায়, পৃথিবীর নানা প্রান্তে, নানা জনগোষ্ঠীর মধ্যে। সুন্দরবনও তার ব্যতিক্রম নয়। সুন্দরবন অঞ্চলে এইসব লৌকিক দেবদেবীর আরাধনার ক্ষেত্রে হিন্দু ও মুসলিম ধর্মের মানুষের মধ্যে অপূর্ব সমন্বয় ঘটেছে। 

        সভ্যতার চাকা যত সামনে এগিয়েছে পৌরাণিক দেবদেবীর প্রভাবে অনেকক্ষেত্রে সুন্দরবনের সেইসব লৌকিক দেবদেবীর আদিমতার পরিবর্তন ঘটেছে, গুরুত্ব হ্রাস পেয়েছে কিংবা অস্তিত্ব লোপ পেতে চলেছে। কিন্তু লৌকিক দেবদেবীর আরাধনার সাথে সম্পৃক্ত রয়েছে সুন্দরবনের অতীত ইতিহাস ও সংস্কৃতি। আর তাই সুন্দরবনকে জানতে ও বুঝতে গেলে লৌকিক দেবদেবীর গুরুত্বকে উপেক্ষা করা যায় না। সুন্দরবনের লৌকিক দেবদেবী নিয়ে বিভিন্ন সময়ে বহু সুন্দরবন গবেষক বিভিন্ন প্রবন্ধ লিখলেও কেবল সুন্দরবনের লৌকিক দেবদেবীকে নিয়ে একটি আস্ত বই সম্ভবত এই প্রথম। সুন্দরবনের ভূমিপুত্র সৌম্যকান্তি জানার লেখা ‘সুন্দরবনের লৌকিক দেবদেবী’ সুন্দরবন সম্বন্ধে উৎসাহী পাঠক ও গবেষকদের কাছে একটি আকর গ্রন্থ হয়ে উঠবে আমাদের বিশ্বাস। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি