টিপুর স্বপ্ন
তর্জমা : প্রদীপ্তা রায় চৌধুরী সেন
টিপু সুলতান এমন এক ঐতিহাসিক চরিত্র, যাঁকে একই সঙ্গে ঔপনিবেশিক-বিরোধী যোদ্ধা এবং বিতর্কিত রাজনীতিক রূপে দেখা হয়। অষ্টাদশ শতকের শেষভাগে মহীশূরের সিংহাসনে বসে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একাধিক যুদ্ধে লড়েছিলেন এবং সামরিক ও প্রশাসনিক সংস্কারের জন্য পরিচিত হয়েছিলেন। কিন্তু তাঁর শাসনকাল ঘিরে ধর্মীয় নিপীড়ন, জোরপূর্বক ধর্মান্তরন ও কঠোর দমননীতির অভিযোগও ইতিহাসে বিতর্কের জন্ম দিয়েছে। ফলত: টিপু সুলতান আজও ইতিহাসের এক বহুমাত্রিক ও মতভেদপূর্ণ চরিত্র হয়ে রয়েছেন।
টিপুর চরিত্রের একটি আশ্চর্য দিক ছিল তাঁর স্বপ্ন লিপিবদ্ধ করার অভ্যাস। তিনি নিজের দেখা স্বপ্নগুলি একটি খাতায় লিখে রাখতেন। যুদ্ধ, রাজনীতি, ক্ষমতা, শত্রু এবং ভবিষ্যৎ নিয়ে তাঁর অবচেতন মনের যে ছায়াগুলি এই স্বপ্নগুলিতে ধরা পড়ে, সেগুলি টিপুর ব্যক্তিজগতের এক বিরল জানালা খুলে দেয়। তাই টিপুর স্বপ্ন শুধু এক শাসকের স্বপ্নের সংকলন নয়; এটি তাঁর মন, সংশয়, আকাঙ্ক্ষা ও অস্থিরতার প্রমাণ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি