টানেল টানেল টয়ট্রেন
শর্মিষ্ঠা
“এই দাঁড়াও, দাঁড়াও। পৃথিবী-ৎ! সেটা আবার কোন জায়গা?’ আলোমাসি ব্যাপারখানা পুরোটা জানতে চায়। কুকুরেরা যে অনেক প্রাণীর থেকে অনেক বেশি জানে, এ নিয়ে কোনো সন্দেহ নেই তার মনে।
কুকুর থাবা দিয়ে কান চুলকে বলে, “যাহ্! নিজে নিজের গ্রহটাকে ভালো করে চেনো না? হলই-বা আগেকার যুগের!”
“দাঁড়াও, ভালো করে বুঝে নিই। তুমি বলছ আমাদের পুরোনো দিনের একটা পৃথিবীর নাম ৎ? মানে, অ, আ, ক, খ…
এমন আরও আরও পৃথিবী আছে নাকি এমনি?”