উর্ণাজাল

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
আহির তনিমা রায়

মূল্য
₹400.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

উর্ণাজাল 

আহির তনিমা রায় 

সমুদ্রতটে এক অচৈতন্য শহুরে যুবতীকে খুঁজে পেয়ে তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসে ঋজু। ঠিক এর পরেই ঋজুর সাদামাটা জীবন আচমকাই বদলে যায়। মেয়েটি যে সাধারণ পর্যটক নয়, তার সবথেকে বড় প্রমাণ- তার পিঠব্যাগ থেকে খুঁজে পাওয়া একটা দলা পাকানো কাগজ যাতে রক্ত দিয়ে কেবলমাত্র একটাই শব্দ লেখা-"পালাও"।

কাহিনী যত এগোয়, মাকড়সার জালের মতোই জটিল এক রহস্যের জালে আটকে পড়ে ঋজু, বাণী এবং সৌম্য। একে একে সামনে আসতে থাকে ড্রাগ অ্যাবিউজ, বাইপোলার ডিসঅর্ডার, হিপনোটিজমের মতো বিষয়। কে বুনছে এই উর্ণাজাল? উত্তর কি খুঁজে পাওয়া যাবে অ্যাডভেঞ্চার, প্রেম এবং রহস্যে বোনা এই কাহিনীতে? 

লেখক পরিচিতি : 

উত্তর চব্বিশ পরগণার বাসিন্দা, লেখিকা আহির তনিমা রায় পেশায় একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বিভিন্ন পত্রপত্রিকার পাশাপাশি, ফেসবুক এবং প্রতিলিপি বাংলা অ্যাপে প্রকাশিত তাঁর কবিতা, গল্প এবং উপন্যাস পাঠকের কাছে যথেষ্ট সমাদর লাভ করেছে। তাঁর লেখা বিভিন্ন ছোটোগল্প অডিওস্টোরি এবং শটমুভি হিসেবে একাধিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। বিগত নিউটাউন বইমেলায় লেখিকার প্রথম উপন্যাস "খোঁজার শেষে" ছাপার অক্ষরে আত্মপ্রকাশ করে। বইটির উদ্বোধন করেন শ্রদ্ধেয় সাহিত্যিক রূপক সাহা মহাশয়। এই একই উপন্যাস পকেট এফ, এম. থেকে অডিওবুক আকারেও প্রকাশিত হয়েছে।

আহির তনিমা রায় মনে করেন, একজন শিক্ষিকা হিসেবে সমাজের প্রতি তাঁর কিছু দায়বদ্ধতা রয়েছে এবং নিজের লেখার মাধ্যমে পাঠকের মনোরঞ্জনের সঙ্গে সঙ্গেই তিনি সর্বদা সমাজকে কিছু সদর্থক বার্তা দেওয়ারও চেষ্টা করেন। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি