অবিরাম জ্বরের রূপকথা
অশোককুমার মুখোপাধ্যায়
'...ঘুম ভেঙে গেল দ্বারিকানাথের। এই স্বপ্নটি প্রায়শই দেখেন তিনি। ঠিক এমনই নয়, নানান বিন্যাসে ফিরে-ফিরে আসে এই স্বপ্নময় দৃশ্য। কখনও দেখা যায় ছেলেটি একা নদীতটে পড়ে। তার মাথার ক্ষত থেকে অবিরাম রক্তধারা। অদূরেই অগ্নিকুণ্ড। হঠাৎ কোথা থেকে এক রোমশ মানুষ এসে আগুনের থেকে সরু ডাল তুলে ক্ষতের মুখে ঘষে দিল। রক্ত পুড়ে ক্ষতমুখ বন্ধ। ঘুমন্ত দ্বারিকানাথ নিশ্চয়ই শিউরে উঠেছিলেন, কারণ এর পরেই ঘুম ভেঙেছিল তাঁর। আজ যেমন ভেঙে গেল। ভোর হয়নি। ঘরের বাতাসে বেশ হিমভাব। চাদরের আরাম ছেড়ে শয্যাত্যাগ করতে ইচ্ছে করল না দ্বারিকার।...'
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি