অচেনা হোমস
শিশির চক্রবর্তী
স্যর আর্থার কোনান ডয়েল রচিত গোয়েন্দা শার্লক হোমসের রহস্যকাহিনি সম্ভারের অভূতপূর্ব জনপ্রিয়তা আমেরিকা ও গ্রেট ব্রিটেনের বহু লেখককে শার্লক হোম্সকে কেন্দ্র করে নতুন রহস্য গল্প রচনায় প্রণোদিত করে। এই সব গল্পের প্লট নতুন, কিন্তু ভাষা, লিখনশৈলী, পরিবেশ ইত্যাদি স্যর আর্থারের বিশ্বস্ত অনুকরণ।
হোমসের তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি, ক্ষুরধার বিশ্লেষণক্ষমতা, অপরাধগুলির বৈচিত্র্য এবং বিচিত্রতর সমাধান পদ্ধতি ইত্যাদি এইসব গল্পে পরিস্ফুট।
লেখকদের মধ্যে আছেন স্যর আর্থারের কনিষ্ঠ পুত্র অ্যাড্রিয়ান কোনান ডয়েল। আমাদের বিশ্বাস মলাটবদ্ধ দশটি এইরকম বিচিত্র কাহিনি উন্মোচন করবে এক অচেনা হোম্সকে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি