অদ্বিতীয় কোনান ২ : রবার্ট ই হাওয়ার্ড

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Sayak Dutta Choudhury

মূল্য
₹400.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

অদ্বিতীয় কোনান দ্বিতীয় খণ্ড 

রবার্ট ই হাওয়ার্ড 

অনুবাদ - সায়ক দত্তচৌধুরী 

প্রচ্ছদ - উজ্জ্বল ঘোষ 

অলংকরণ - হিউ র‍্যানকিন 

(উইয়ার্ড টেলস পত্রিকার মূল অলংকরণ) 

প্রিমিয়াম কোয়ালিটি হার্ডব্যাক 

[প্রবল আক্রোশে কোনান সজোরে মুঠো বন্ধ করল। ফলে পেরেকে চাপ লেগে ঝর ঝর করে রক্ত পড়তে লাগল তার তালু থেকে। বিরাট বাহুর শক্তিশালী পেশিগুলো ফুলে ফুলে উঠল প্রচন্ডভাবে। মাথা ঝাঁকিয়ে সামনে এনে সে থুতু ছুঁড়ল কন্সট্যান্টিয়াসের মুখ লক্ষ্য করে। ‘ভোইভোড’-টি [Voivode - মধ্য বা পূর্ব ইউরোপের আধা স্বাধীন শাসক।] হাসতে হাসতে বুকে ঝোলা অলঙ্কার থেকে লালাটা মুছে ফেলল, তারপর ঘোড়ায় চড়ে বসল। 

“শকুনগুলো যখন তোমার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে, তখন আমার মুখটা মনে কোরো।” বিদ্রুপের সুরে বলল সে। “এই মরুমেথরগুলো ভয়ংকর মাংসাশী। আমি দেখেছি, এদের আক্রমণে ক্রুশে ঝোলা মানুষগুলো কিভাবে চোখ ওপড়ানো, কানহীন, খুলিতে গর্ত হওয়া অবস্থায় ছটফট করে । যতক্ষণ না পর্যন্ত এরা ধারাল ঠোঁট দিয়ে, ভিতরের অঙ্গগুলো খুবলে খেয়ে, তাদের মেরে ফেলে,  কেমন অসহ্য যন্ত্রণা তারা পায়।”

কথাগুলো বলে, একবারও পিছনে না তাকিয়ে সে শহরের দিকে ঘোড়া ছোটাল। গর্বোদ্ধত, দীর্ঘকায় একটা চেহারা। যার পালিশ করা বর্ম সূর্যের পড়ন্ত আলোয় ঝকঝক করছে। যার ঘোড়ার পিছনে ছুটে চলেছে তার শুশ্ম্রুগুম্ফ সমন্বিত ভাবলেশহীন অনুচরের দল। তাদের পদচারণে শুকনো মাটি থেকে বাতাসে ধুলো উড়ছে। দূর থেকে দূরে মিলিয়ে গেল তারা। 

পড়ন্ত দিনের আলোয়, সেই বিস্তীর্ণ প্রান্তরে ক্রুশে ঝুলে থাকা মানবদেহটিই প্রাণের একমাত্র চিহ্ন হয়ে পড়ে রইল। এক মাইলেরও কম দূরে অবস্থিত খোরানকে যেন ধরাছোঁয়ার বাইরে, পৃথিবীর অপর প্রান্তে, অন্য কোন কালে  অবস্থিত বলে মনে হচ্ছিল। 

মাথা ঝাঁকিয়ে চোখের ওপরে ঝরে পড়া ঘাম সরিয়ে কোনান চারপাশের পরিচিত দৃশ্যটার দিকে তাকাল। নগরীর ওপারে, দুই ধারে, উর্বর তৃণক্ষেত্র; শস্যশ্যামলা প্রান্তর। সেখানে গবাদি পশু চরছে, আঙুর বাগান ও শস্যক্ষেত্রগুলো ছক কেটে কেটে দিগন্ত ছুঁয়েছে। পশ্চিমে ও উত্তরে, দূরে দূরে গ্রাম দেখা যাচ্ছে। যেন পুতুলদের ঘরদুয়ার।  দক্ষিণ-পূর্বে, খানিকটা দূরে একটা রূপালী ফিতে চকচক করছে। নদী। তার পর থেকে, হঠাৎ করেই শুরু হয়েছে এক রুক্ষ শুষ্ক মরুপ্রান্তর। দিগন্ত পর্যন্ত বিস্তৃত। বন্দী বাজপাখি যেমন মুক্ত উদার আকাশের দিকে তৃষ্ণার্ত দৃষ্টিতে চায়, তেমনভাবেই কোনান তামাটে আলোয় ধোয়া পশ্চিমের খোলা ময়দানের দিকে চাইল। খোরানের জ্বলজ্বলে, আকাশছোঁয়া, উঁচু অট্টালিকাগুলোর দিকে তাকিয়ে তার মন বিতৃষ্ণায় ভরে গেল। এই শহর তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এমন পরিস্থিতি সৃষ্টি করেছে, যার ফলে এখন সে গাছের সাথে বেঁধে রাখা অসহায় খরগোশের মতো, ক্রুশে বিদ্ধ হয়ে আটকে পড়েছে।] 

এই খণ্ডে সংকলিত : 

এ উইচ শ্যাল বি বর্ন 

ডেভিল ইন দি আয়রন 

ঝুথাল অব দ্য ডাস্ক 

পিপল অব দ্য ব্ল্যাক সার্কল 

শ্যাডোজ ইন জাম্বোলা 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি