অপ্রাগৈতিহাসিক দ্বিতীয় পর্ব : অমানুষের ঘরবাড়ি

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
SOHAM GUHA

মূল্য
₹450.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন
অপ্রাগৈতিহাসিক দ্বিতীয় পর্ব : অমানুষের ঘরবাড়ি

সোহম গুহ 

প্রচ্ছদ : সুবিনয় দাস 

ডাইনোসরের যুগে স্তন্যপায়ীকুলের প্রতিনিধি ছিল কিছু ইঁদুরসদৃশ জীব। এবং, কিছু মানুষ। সমুদ্রতীরে পড়ে আছে এক ভারতীয় নৌবাহিনীর ধ্বংসপ্রাপ্ত যুদ্ধজাহাজ। যাত্রীরা এসে পড়েছেন এমন এক ভারতের বুকে, যে দেশ তাঁদের নিজের হলেও আপন নয়। এই মাটি রক্তলোলুপ। এখানে তাঁদের শিকার করার জন্যে অপেক্ষায় আছে এক দ্বিপদ শ্বাপদ।
কোন উদ্দেশ্যসাধনের জন্য তাঁদের এনে ফেলা হয়েছে এখানে? তাঁরাই কেন? এখনই কেন? জঙ্গলের ডাইনোসরেরা মানুষ দেখলে ভয় পায় কেন?

ঈশ্বরদর্শন হয়েছে তাদের। সেই ঈশ্বর প্রাচীন। ক্ষুধার্ত। সেই ঈশ্বর জানেন, তাঁর বেঁধে-দেওয়া কালের একমুখী নদীতে আজ কেউ যুদ্ধজাহাজ নিয়ে পাড়ি দিয়েছে। অশোকের শিলালিপিতে কি এই ঈশ্বরের কথাই ছিল? কার্ল সেগানের বিখ্যাত ‘পেল ব্লু ডট’ কি আসলে ফার্মি প্যারাডক্সের প্রথম সার্থক জবাব?
উত্তর লুকিয়ে আছে ‘অমানুষের ঘরবাড়ি’র পাতায় পাতায়।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি