অরুণিমা আবাস
শুভজ্যোতি চক্রবর্ত্তী
শব্দবিজ্ঞানী শুভ্রাংশু চট্টোপাধ্যায়ের আকস্মিক অন্তর্ধান কি কোনো মহাপ্রলয়ের সংকেত?
বাবার ফেলে যাওয়া ডায়েরি থেকে দুই ভাই-ঋজুমান ও অর্ক জানতে পারে এক অবিশ্বাস্য সত্য: পৃথিবীর অস্তিত্বটিকে আছে আদিম সাতটি সুরের সূক্ষ্ম ভারসাম্যে। সেই 'সপ্তবিন্দু'র নিয়ন্ত্রণ নিতে মরিয়া এক অশুভ চক্র। সাইবেরিয়া থেকে কন্যাকুমারিকা-এক রুদ্ধশ্বাস লড়াই আর মহাজাগতিক রহস্যের আবর্তে কি রক্ষা পাবে ধরিত্রী?
বিজ্ঞান ও সুরের মেলবন্ধনে এক রুদ্ধশ্বাস অভিযানের আখ্যান।
লেখক পরিচিতি :
লেখক শুভজ্যোতি চক্রবর্ত্তী-এর জন্ম ১৫ই আগস্ট ১৯৯৯ সালে।
লেখক জন্ম গ্রহণ করেছেন উত্তর ২৪ পরগনা জেলার, বনগাঁও মহকুমার অন্তর্গত নহাটা নামক এক মফস্বল অঞ্চলে। শৈশব থেকেই মহাজাগতিক রহস্য এবং জ্যোতিষশাস্ত্রের গূঢ় তত্ত্বের প্রতি তাঁর ছিল এক মজ্জাগত আকর্ষণ। উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর ৩ বৎসর যাবৎ কলকাতার কর্পোরেট সেক্টরে যুক্ত থাকলেও, সেই কর্মব্যস্ততার প্রতিটি ক্ষণেই তিনি নিষ্ঠার সাথে চালিয়ে গেছেন জ্যোতিষশাস্ত্রের নিবিড় অধ্যয়ন ও চর্চা।
সেই নিরলস সাধনার ফলস্বরূপ, ২০২১ সাল থেকে তিনি একজন পূর্ণকালীন পেশাদার জ্যোতিষী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন এবং তাঁর জীবনদর্শনের মাধ্যমে বহু মানুষকে সঠিক দিশা দেখাতে সক্ষম হন। একজন একনিষ্ঠ পাঠক হিসেবে বিশ্বসাহিত্যের আঙিনায় বিচরণ করতে করতে তাঁর মনে সঞ্চিত হয়েছে বিপুল অভিজ্ঞতা। সেই লব্ধ জ্ঞান ও জীবনবোধকে লেখনীর রূপ দেওয়ার অদম্য স্পৃহা থেকেই তাঁর এই সাহিত্যিক পদার্পণ। অভিজ্ঞতা ও বাস্তবতার এক অনন্য মেলবন্ধন তাঁর লেখনীর মূল ভিত্তি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি