বানভাসি

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
শুদ্ধসত্ত্ব ঘোষ

মূল্য
₹329.00 ₹350.00 -6%
ক্লাব পয়েন্ট: 30
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

বানভাসি 

শুদ্ধসত্ত্ব ঘোষ 

বোধি আর সুমনা, পশ্চিমবঙ্গের এক ভয়াবহ বন্যাকালে বন্যাদুর্গতদের সহায়তার কাজে এসে পরস্পরকে চিনেছিল। একদিকে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষের মনুষ্যত্ব বিপর্যন্ত, অন্যদিকে সেই মানুষের মধ্যেই মহান এক জীবনের উপাদান সঞ্চিত। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ জুড়ে এই উপন্যাস ব্যাপ্ত। প্রাচীন নদীবিদ্যাকে ভুলিয়ে দিয়ে কেমন অসার নদ-নদী পরিকল্পনা আমাদের বন্যার হাতে অসহায় করে তুলেছে এ তারও আখ্যান। এই প্রাকৃতিক এবং আর্থ-সামাজিক-রাজনৈতিক পচনের মধ্যেই আবার সুমনার সংসারের পচনও ফুটে ওঠে। একদা বিপ্লবী বুলি আওড়ানো সঙ্গীর ভয়ঙ্কর পুরুষতান্ত্রিক চেহারাটা তার কাছে আরও স্পষ্ট হয় বন্যার্তদের সহায়তা করতে গিয়ে। বোধি, এক স্বল্প উপার্জনশীল লেখক, তার মনন এবং বীক্ষণ দিয়ে বন্যার যুদ্ধটাও যেমন লড়ে, তেমনই লড়ে নিজের চূড়ান্ত অসুস্থতা এবং সুমনার জীবনের বিপর্যয়ের সঙ্গেও। কিন্তু সুমনা কি পারবে, সংসারের ভয়ানক বন্যার মোকাবিলা করে আবার ঘুরে দাঁড়াতে জীবনে? যেমন প্রাকৃতিক বন্যার মোকাবিলা করে আর আর মানুষেরা দাঁড়াচ্ছেন?

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি