ভারত পথিক : সুভাষচন্দ্র বসু

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সুভাষ চন্দ্র বসু

মূল্য
₹750.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ভারত পথিক 

সুভাষচন্দ্র বসু  

সম্পাদনা : শিশিরকুমার বসু ও সুগত বসু 

সুভাষচন্দ্র বসুর 'ভারত আবিষ্কার' ঘটেছিল যখন তিনি সবে কৈশোরে পা রেখেছেন। ১৯১২ সালে পনেরো বছর বয়সী সুভাষ তাঁর মাকে জিজ্ঞাসা করেছিলেন, 'এ স্বার্থপর যুগে নিজের স্বার্থে জলাঞ্জলি দিয়া কয়জন স্বার্থত্যাগী সন্তান মা-এর জন্য কর্মসাগরে ঝাঁপ দিতে প্রস্তুত? মা, আপনার এ সন্তান কি এখনও প্রস্তুত নহে?' ১৯২১ সালে যখন ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নেন, তখন তিনি তাঁর মেজদাদা শরৎচন্দ্র বসুকে লিখেছিলেন: 'কেবলমাত্র ত্যাগে এবং কষ্টস্বীকারের ভিত্তিভূমিতেই আমরা আমাদের জাতীয় সৌধ নির্মাণ করতে পারি।'

১৯৩৭ সালের ডিসেম্বরে অস্ট্রিয়ার বাদগাস্টাইনে সুভাষচন্দ্র তাঁর আত্মজীবনীর দশটি অধ্যায় রচনা করেন, যেখানে ১৯২১ সাল পর্যন্ত তাঁর জীবনের আখ্যান এবং 'আমার জীবন দর্শন' শিরোনামে একটি মননশীল অধ্যায় রয়েছে। এই আত্মজীবনীর সঙ্গে সুভাষের শৈশব, কৈশোর ও যৌবনের একাত্তরটি চিঠির এক চিত্তাকর্ষক সংকলন যুক্ত করা হয়েছে। জীবনের পরবর্তী পর্যায়ে লেখা স্মৃতিকথাগুলি জীবনের পূর্ববর্তী ও গঠনমূলক পর্যায়ের মূল উৎসগুলির সঙ্গে একত্রে পড়ার সুযোগ খুব কমই মেলে।

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36448
সর্বাধিক বিক্রীত বই

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

সর্বাধিক বিক্রীত বই