নেতাজির অন্তর্ধান রহস্য
বরুণ সেনগুপ্ত
তাইহোকু বিমান দুর্ঘটনায় কি সত্যিই মৃত্যু হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর? নাকি এ-সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন? চার বছর ধরে তদন্ত চালিয়ে খোসলা কমিশন এ-ব্যাপারে যে-রায় দিয়েছিলেন, তাকেই চ্যালেঞ্জ জানিয়ে এই চাঞ্চল্যকর গ্রন্থটি লিখেছেন সত্যান্বেষী সাংবাদিক।
সুভাষচন্দ্র বসুর মৃত্যুসংবাদের সত্যতা নিয়ে আপামর জনচিত্ত আজও বহু প্রশ্ন ও সংশয়ে, বিস্তর দ্বিধা ও অবিশ্বাসে আলোড়িত। এ-নিয়ে যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটাতে সত্তরের গোড়ায় বসেছিল খোসলা কমিশন। চার বছর ধরে তদন্ত চালিয়ে, ২২৪ জন সাধারণ ও বিশিষ্ট ব্যক্তির বক্তব্য শুনে, বহু গোপন কাগজপত্র পরীক্ষা করে এই মৃত্যুসংবাদ 'সন্দেহাতীতভাবে প্রমাণিত' বলে রায় দিয়েছিল খোসলা কমিশন। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়েছে এই বই। খোসলা কমিশনের সামনে পেশ-করা যাবতীয় সাক্ষ্য, তথ্য ও নথিপত্র নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তন্নতন্ন করে বিশ্লেষণ করে নতুনভাবে জনগণের আদালতে হাজির করেছেন স্বনামধন্য সাংবাদিক বরুণ সেনগুপ্ত।
দেখিয়েছেন যে, এর মধ্যে কোথায় ফাঁক আর কতটা ফাঁকি, কীভাবে খোসলা কমিশনের সিদ্ধান্ত হয়ে উঠেছে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
লেখক পরিচিতি :
বরুণ সেনগুপ্ত সাংবাদিক হিসাবে খ্যাত ছিলেন ১৯৬০-এ আনন্দবাজারে যোগ দেওয়ার আগে থেকেই। জন্ম ১৯৩৪, বরিশাল জেলায়। সংবাদপত্রের কাজে বরুণবাবু বাইরে ঘুরেছেন বহুবার বলতে গেলে গিয়েছেন পৃথিবীর সব বড় দেশে। ১৯৮৪-তে তিনি 'বর্তমান পত্রিকা প্রকাশ করেন। আমৃত্যু সেই পত্রিকার প্রধান পরিচালক ছিলেন তিনিই।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি