ভারতবর্ষে নানা ধর্মের বিকাশ ও জাতপাতের উৎপত্তি

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অমলেন্দু দেবনাথ

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ভারতবর্ষে নানা ধর্মের বিকাশ ও জাতপাতের উৎপত্তি 

অমলেন্দু দেবনাথ 

প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী 

ভারতবর্ষ কেবলমাত্র কোনও ভৌগোলিক ভূখণ্ড বা দৃশ্য-অদৃশ্য সীমারেখা নির্দেশিত মানচিত্র নয়। ভারতবর্ষ এক ইতিহাসের নাম, ঐতিহ্যের নাম; ভারতবর্ষ পুণ্যাত্মাদের পুণ্যভূমির নাম। মানুষ চিরকাল মুক্তি খুঁজেছে- সংসার থেকে, সংসারের মধ্যে। জনারণ্য থেকে; কখনও নিজের থেকে। আর চিন্তার ভিন্নতার জন্য, মতের ভিন্নতার জন্য, মানসিকতার ভিন্নতার জন্য, তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন ভাবধারা। সৃষ্টি হয়েছে ভিন্ন ভিন্ন ধর্মমতের। মানুষ খুঁজে নিয়েছে নিজ নিজ মুক্তির পথ। আবার একই ধর্মমতের মধ্যেও সামাজিক অর্থনৈতিক কারণে সৃষ্টি হয়েছে নানা জাত ও উপজাতের। মানুষের মধ্যে তৈরি হয়েছে ভেদাভেদ। আবার তা দূর করার জন্য যুগে যুগে আবির্ভাব ঘটেছে মহাত্মাদের। কিন্তু এই যে ভিন্ন ভিন্ন পথ, ভিন্ন ভিন্ন মত-এ-সবই বহিরঙ্গে। মানুষের আত্মা একটাই ধর্ম বোঝে-মনুষ্যত্ব। "সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।"

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি