ভাষা চিন্তক রবীন্দ্রনাথ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Alibha Dakshi

মূল্য
₹486.00 ₹525.00 -7%
ক্লাব পয়েন্ট: 50
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ভাষাচিন্তক রবীন্দ্রনাথ 

অলিভা দাক্ষী সম্পাদিত 

বিচিত্র ও অনুখী প্রতিভার অধিকারী রণীজনাথ ছিলেন কী কাব্য-নির্মাণ কুশলতা, কী উপন্যাসের চরিত্র-চিত্রায়ণে, কী প্রবন্ধ-রচনার প্রজ্ঞায়, কী নাটা-রচনার শৈল্পিক সত্তায় এক উজ্জ্বল জ্যোতিষ্ক-তা যেমন সর্বজনবিদিত তেমনি অনেকেরই অজানা যে, ভাষাবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ, পরিভাষা, শৈলী-বিজ্ঞান এসব ক্ষেত্রেও তিনি ছিলেন দীপ্ত এক অনন্য মনীষী। কার্যত তিনিই আধুনিক বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের 'জনক' এবং 'পথিকৃৎ'। বৈজ্ঞানিক মনস্থিতায় উজ্জীবিত বাংলা ভাষার ধ্বনি-প্রকৃতি-তার উচ্চারণ, সমস্যা ও সমাধানের এবং পদগঠনের নানা আকৃতিপ্রকৃতির বৈচিত্র্য ব্যাখ্যায় সমুজ্জ্বল তাঁর রচিত দুটি গ্রন্থ 'বাংলা শব্দতত্ত্ব' ও 'বাংলাভাষার-পরিচয়' ভাবীকালের প্রজন্মের কাছে প্রেরণা ও প্রাণশক্তির ক্ষুরণ। যার মুল্য এবং গুরুত্ব আজও আমাদের বিস্মিত করে, চমৎকৃত করে। মুহম্মদ শহীদুল্লাহ, কাজী দীন মুহম্মদ, আবদুল হাই, সুনীতিকুমার চট্টোপাধ্যায় থেকে শুরু করে একালের উপমহাদেশের ভাষাবিজ্ঞানীরা রবীন্দ্রনাথের আলোচিত প্রসঙ্গের ওপর নানা সময়ে নানা গ্রন্থে ও পত্র-পত্রিকায় আলোকপাত করেছেন। সেগুলির অনেক আজ দুষ্প্রাপ্য এবং চতুর্দিকে বিক্ষিপ্ত। বহুবিধ বিষয়কে অবলম্বন করে বিভিন্ন প্রাজ্ঞ বিদ্বজ্জনদের রচনা একটি ছত্রছায়ায় নিবদ্ধ করার লক্ষ্য হল পাঠকসমাজ বিশেষত গবেষক ও ছাত্রসমাজ সহজেই রবীন্দ্র-ভাবনায় বাংলাভাষার একটি সামগ্রিক বর্ণময় চিত্র সম্পর্কে অবহিত হতে পারবেন। 'ভাষাবিজ্ঞান' বর্তমানে এই উপমহাদেশের বাংলাভাষা ও সাহিত্যের উচ্চতর পঠন-পাঠনের অন্যতম অপরিহার্য অঙ্গ। রবীন্দ্রনাথের বাংলা ভাষাবিজ্ঞানচিন্তা, তাঁর ব্যাকরণ-ভাবনা, বানান-সংস্কারের মনোভাব ক্রমপ্রসারিত রবীন্দ্র-চর্চার ক্ষেত্রে কতখানি জরুরি তার ব্যাখ্যা নিষ্প্রয়োজন। রবীন্দ্রনাথের বৈজ্ঞানিক দৃষ্টিতে বাংলাভাষার নাড়ী-নক্ষত্রের আলোচনা ও বিশ্লেষণ সাধারণ জনগণের মননে ও চেতনায় পৌঁছে দেবার উদ্দেশে মূল্যবান এই সংকলন।

প্রকাশক
পুনশ্চ প্রকাশনা
পুনশ্চ প্রকাশনা
অনুসরণকারী: 2460
সর্বাধিক বিক্রীত বই

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

সর্বাধিক বিক্রীত বই