মরিচঝাঁপি : দেশভিখারি বনাম রাষ্ট্র

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
মধুময় পাল

মূল্য
₹630.00 ₹675.00 -7%
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

মরিচঝাঁপি : দেশভিখারি বনাম রাষ্ট্র 

সম্পাদনা : মধুময় পাল 

[১. 'বাংলা ভাষা ও সংস্কৃতি থেকেও আমাদের তাড়ালেন'

মালকানগিরির পুলিমেটলা থেকে মাঝে মাঝে ফোন করতেন নির্মলকান্তি ঢালি। বলতেন, দাদা, আমাদের বাংলা থেকে খেদিয়ে দিলেন। বাংলা ভাষা ও সংস্কৃতি থেকেও তাড়ালেন। আমাদের সন্তানরা আর বাংলা বলে না। আমরা আর বাঙালি থাকতে পারলাম না। শুধু বাংলার বাইরে নয়, বাঙালির বাইরে আমাদের সদগতি হল!

শুনে যেতাম। নির্মলকান্তিকে বলবার কিছু ছিল না। 

দাদা, আমরা পূর্ববঙ্গ থেকে তাড়া খেয়েছি। ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া দেশ পাকিস্তানে ছিলাম সংখ্যালঘু। সেখানে আমাদের কথা শোনার লোক কম ছিল। স্বাধীন সার্বভৌম ধর্মনিরপেক্ষ হিন্দুস্থানে কেন আমাদের উচ্ছেদ করা হল, সে প্রশ্ন করতে পারলাম কই? কীভাবে উচ্ছেদ করা হল সে কথা বলতে পারলাম কই? এখানেও কি চাপা দ্বিজাতিতত্ত্ব নেই? নেই ছোটোলোকদের প্রতি উপেক্ষা? দাদা, শুনেছিলাম গণশুনানি হবে, আমাদের যন্ত্রণার কথাগুলো জনসমক্ষে বলতে পারব। গণশুনানি কেন হল না? আমাদের কথা কি বাংলার মানুষ শুনতে চায় না? বাংলায় আর ভিটে চাই না, অনুদান চাই না, ত্রাণ চাই না। শুধু নিজেদের কথাগুলো বাংলার মানুষকে শোনাবার একটা সুযোগ চাই। 

চুপ করে থাকি। 

একদিন নির্মলকান্তি চুপ করে গেলেন। তারপর চুপ চিরতরে।]

-('ছুডোলোক বাঙালি'র কথা যারা দেশ রচনা করেছিল)

প্রকাশক
পুনশ্চ প্রকাশনা
পুনশ্চ প্রকাশনা
অনুসরণকারী: 2460
সর্বাধিক বিক্রীত বই

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

সর্বাধিক বিক্রীত বই