বিবর্তন : আদি যুদ্ধ আদি প্রেম
জয়ন্ত দাস
(মুজফ্ফর আহমেদ [কাকাবাবু] পুরস্কারপ্রাপ্ত ২০২৩)
"এলাম আমি কোথা থেকে?" মানুষের চেতনার উন্মেষের সময় থেকে এ প্রশ্ন তাকে ভাবিয়েছে , রচিত হয়েছে নানা আখ্যান।একসময়ের সেগুলি ধর্মের অঙ্গ হয়ে উঠেছে। বিজ্ঞান দেখালো, লাগামছাড়া কল্পনা নয়, প্রকৃতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তার থেকে যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত নেওয়া যায়, এবং তার সাহায্য মানুষের উদ্ভব অন্বেষণ করা সম্ভব। ঊনবিংশ শতাব্দীতে চার্লস ডারউইন বোঝালেন , প্রাকৃতিক ও যৌন নির্বাচনের মাধ্যমে প্রাণের বিবর্তন ও মানুষের আবির্ভাব হতে পারে। জীবজগৎ ও মানুষের উদ্ভবের রহস্য আজ অনেকটাই উন্মোচিত। এই বইতে জীব বিবর্তনের ইতিহাস ও মানুষের জন্মকথা সরস গল্পের মেজাজে আলোচনা করা হয়েছে। বইটিকে সমৃদ্ধ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিনতাত্তিক, ভারত সরকারের ন্যাশনাল সায়েন্স চেয়ার অধ্যাপক পার্থ পি মজুমদারের মুখবন্ধ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি