বিনা তেলে রান্না
সাধনা মুখোপাধ্যায়, শোভনা মুখোপাধ্যায়
বারোটি অধ্যায়ে বিভক্ত এই বইয়ে শতাধিক রান্নার পদ্ধতি বা রেসিপি লেখা হয়েছে। সমস্ত ডিনার বা লাঞ্চ এমন কি চায়ের সঙ্গে জলখাবারও এই বই-এ বর্ণিত পদ্ধতি অনুসরণ করে তৈরি করে নেওয়া যায়। বইটি শুরু হয়েছে ক্ষুধাবর্ধক বা অ্যাপেটাইজার কিম্বা পানীয় দিয়ে। তারপরে একে একে এসেছে স্যুপ, স্যালাড, ডিপ রায়তা, আচার চাটনি, ভাত, রুটি, তরি তরকারি ও ডাল, মাছ, মটন, চিকেন, ডিম, ডেজার্ট বা মিষ্টিপদ এবং সব শেষে চায়ের সঙ্গে টা।
এই বইটি পড়ে যদি কেউ রান্নাগুলো করে দেখেন, সফল হন এবং নিজে খেয়ে ও সকলকে খাইয়ে পরিতৃপ্ত হন তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।
সাধনা মুখোপাধ্যায়
শোভনা মুখোপাধ্যায়
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি