বিন্নিভূত তিন্নিভূত

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
রতনতনু ঘাটি

মূল্য
₹175.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

বিন্নিভূত তিন্নিভূত 

মধুসূদন ঘাটী 

একই মলাটে দুটি উপন্যাস 'ঘুমপুতুলের দেশে' ও 'বিন্নিভূত তিন্নিভূত' প্রকাশ পেল। বইয়ের নামকরণ করা হল 'বিন্নিভূত-তিন্নিভূত'। ভূতের গল্প-উপন্যাস ছোটোদের এবং বড়োদের অত্যন্ত প্রিয়। আমরা সবাই জানি ভূত বলে পৃথিবীতে প্রমাণযোগ্য তেমন কিছু নেই। কিন্তু ভূতের লেখা পেলে ছোটোরা ছাড়তেই চায় না। আর ভয়ংকর ভূতের সংখ্যা এতটাই বেড়ে উঠেছে যে এখানে লেখক ভালো ভূতের কাহিনি লিখেছেন। পড়তে ভালো লাগবে। 

'ঘুমপুতুলের দেশে' উপন্যাসে ছোটোদের অত্যন্ত প্রিয় পুতুল নিয়ে মনোরম বিশ্লেষণ রয়েছে। যেখানে দেশ-বিদেশের পুতুল যেমন পাবে ছোটোরা, তারা জানবে পুতুলেরা ছোটোদের সঙ্গে কথাও বলতে পারে। ছোটোরা পুতুলকে আরো বেশি আপন করে নেবে এই উপন্যাস পড়লে। অনেক পুতুলের জন্ম আর বেঁচে থাকার অপূর্ব সুন্দর কাহিনি ছোটোদেরকে উপন্যাসটি পড়ায় আগ্রহ বাড়াবে। 

মানুষ মরলেই যদি ভূত হয় তাহলে ছোটো ভূতেরা পড়তে চাইলে তাদের জন্যও তো চাই স্কুল। ভূতের স্কুল। এমনই মজার চিত্রকল্প আছে 'বিন্নিভূত তিন্নিভূত' উপন্যাসটিতে, যা ছোটোদের নির্ভেজাল আনন্দ দেবে। আনন্দ দেবে বড়োদেরও। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি