খুশির ঝিলিক
স্বপন মুখোপাধ্যায়
কবি ও ছড়াকার স্বপন মুখোপাধ্যায় এর লেখা "খুশির ঝিলিক” বইটিতে অলংকরণ সহ মোট ছাপ্পান্নটি ছড়া কবিতা রয়েছে। ছড়াগুলির মধ্যে ফুটে উঠেছে গ্রাম, শহর, শৈশব, কৈশোর, নাগরিক জীবনের নানা ছবি সহ মহান মানুষদের জীবন কথা। এককথায় বলা যায় এই বই আপামর পাঠক মনে খুশির ঝিলিক আনবেই।
লেখক পরিচিতি :
১৯৬৪ সালে বর্ধমানে শ্রী ভোলানাথ মুখোপাধ্যায় ও শ্রীমতী আরতি মুখোপাধ্যায়ের সন্তান রূপে জন্মগ্রহণ করেন কবি স্বপন মুখোপাধ্যায়।
বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে M.Sc. (B.Ed.) করার পরে কর্মজীবনে প্রবেশ করেন।
কর্মজীবনের প্রথমে হুগলির কেশোরাম রেয়ন কারখানায় সুপারভাইজার পদে দু'বছর চাকরি করেন। তারপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের হাউস-টিচার হিসাবে তিন মাস চাকরি। পরবর্তীতে বেনারসের সারনাথে রিভার-ডেল্ স্কুলে শিক্ষকতা করেন দু'বছর।
বর্তমানে বীরভূমের লোকপাড়া উচ্চ বিদ্যালয়ে রসায়ন বিভাগের শিক্ষক হিসাবে ১৯৯৫ সাল থেকে কর্মরত।
কৈশোরকাল থেকেই তাঁর কবিতাপ্রীতি। স্থানীয় পত্র পত্রিকা সহ দূরদূরান্তের বহু সাহিত্য পত্রিকায় তাঁর কবিতা ও ছড়া নিয়মিত প্রকাশ হয়ে থাকে। বর্তমানে কিশোর সাহিত্য জগতে স্বপন মুখোপাধ্যায় একটি সুপরিচিত নাম।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি