বিস্ময়ভরা সুন্দরবন
শশধর চক্রবর্তী
ভারত-বাংলাদেশের দক্ষিণের উপভাগে যে বিস্ময়কর বনাঞ্চল আছে,সেটিই সুন্দরবন যা আজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তকমা পেয়েছে।এই সুন্দরবনের 60% বাংলাদেশে অবস্থিত--বাকী অংশ এই ভারতবর্ষে।নোনা জলে মূলত সুন্দরী গাছের প্রাধান্য থাকলেও বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে যা মূলত প্রাকৃতিক দুর্যোগে ঢাল হিসেবে প্রাকৃতিক ভাবে ব্যবহৃত হয়।এই অঞ্চলের মানুষের মূল জীবিকা হল সমুদ্রে মাছ ধরা --এছাড়া মধুসংগ্রহের জন্য বহু মানুষ বনের মধ্যে প্রবেশ করেন--কেউ কেউ আর ফিরেও আসেন না।রয়েল বেঙ্গল টাইগার ছাড়া বহু শ্বাপদের বসবাস।মূলত এখানে নিম্নবিত্তদের অবস্থান।এই বৈচিত্র্যময় সুন্দরবনের জীবিকা,অর্থনীতি,ধর্মীয় আচার ব্যবহার,স্থানীয় প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র,মন্দির,মসজিদ,লৌকিক দেবদবী প্রভৃতি বিষয় নিয়ে তথ্যসহ বইটিতে আলোচনা করা হয়েছে।ক্ষেত্রচর্চার ভিত্তিতে লেখক তথ্য সহকারে বিভিন্ন পরিসংখ্যানত তুলে ধরে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে নতুন আঙ্গিকে ধরার চেষ্টা করেছেন।বইটির বাধাই,ছাপা ও কাগজের মান যথেষ্ঠ ভালো হওয়ায় বইটি অবশ্যই পাঠকদের সমাদর পাবে বলে আশা রাখি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি