জনপদ নদিয়ার পুরাকীর্তি
মৃত্যুঞ্জয় মণ্ডল সম্পাদিত
নদিয়া চৈতন্য-স্মৃতি বিজড়িত একটি প্রাচীন জনপদ। এই জেলার প্রাচীনত্ব নিয়ে পণ্ডিতদের মধ্যে কোনও বিরোধ নেই। পুরাকীর্তি সমৃদ্ধ এই জেলা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে পোড়ামাটির অলঙ্করণযুক্ত প্রচুর মঠ-মন্দির, মূর্তি এবং প্রাচীন স্থাপত্য। নদিয়া জেলায় বিচ্ছিন্নভাবে আবিষ্কৃত হয়েছে পাল ও সেন আমলের অসংখ্য প্রত্ন-নিদর্শন। এই গ্রন্থে সম্পাদক নদিয়া জেলার পুরাকীর্তির একটি সামগ্রিক দলিল পাঠকদের সামনে তুলে ধরেছেন, যা অনুসন্ধিৎসু পাঠকের আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি