চলন থেকে সমে
বিতান সিকদার
এ বই মূলত পথের গল্প; আর সেই পথে চলতে চলতেই গেঁথে ওঠা মুহূর্তদের কথা...
'চলন থেকে সমে' বইটিতে লিপিবদ্ধ হয়েছে মোট সতেরোটি ভ্রমণ আখ্যান। একজন সাংবাদিকের চোখে ধরা পড়া সময়, মানুষ, সমাজ ও প্রকৃতির নানা রূপই এই লেখাগুলির মূল সুর।
উত্তরাখণ্ডের পাহাড়ি পথ থেকে শুরু করে উত্তরবঙ্গের অরণ্য ও সমতল, লখনউয়ের ইতিহাস-মাখা অলিগলি কিংবা পুরুলিয়ার রুক্ষ অথচ আত্মিক ভূপ্রকৃতি; এই সব জায়গায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছে এই আখ্যানগুলি। প্রতিটি লেখায় উঠে এসেছে পথের চরিত্র, দেখা মানুষের কাফেলা, তাদের জীবনযাত্রা, বিশ্বাস ও দ্বন্দ্ব।
এই বইয়ে ভ্রমণ মানে শুধু স্থানান্তর নয়; এটি একটি চলমান অভিজ্ঞতা, যেখানে স্থির হয়ে থাকে কিছু মুহূর্ত; কথোপকথন, নীরবতা, বিস্ময় কিংবা হঠাৎ পাওয়া কোনও উপলব্ধি।
গত এক দশকে যে-কজন সাহিত্যিক বাংলায় নিজের পরিসর তৈরি করেছেন, তাঁদের মধ্যে বিতান সিকদার অন্যতম।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি