চরণ ছুঁয়ে যাই (দ্বিতীয় পর্ব)

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
শংকর
প্রকাশক দে'জ পাবলিশিং

মূল্য
₹384.00 ₹400.00 -4%
ক্লাব পয়েন্ট: 30
সংস্করণ
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

চরণ ছুঁয়ে যাই (দ্বিতীয় পর্ব) 

শংকর 

একালের স্মরণীয় সাহিত্যসৃষ্টি চরণ ছুঁয়ে যাই-এর তিনটি পর্ব শেষ করতে দীর্ঘ তেরো বছর সময় নিয়েছেন লেখক শংকর। স্মৃতি ও ইতিহাসের সমন্বয়ে গড়ে ওঠা বারশ পাতার এই পূর্ণকুম্ভে যেসব তির্থযাত্রী উপস্থিত হয়েছেন বাংলা সাহিত্যের ইতিহাসে তাঁরা তুলনাহীন।

শংকর-এর নিজের কথায় "সমাজের সর্বস্তরে চরণ ছুঁয়ে যাই যে এমন বিপুল পাঠকসমর্থন পাবে তা কল্পনার মধ্যে ছিল না। একটা জিনিস স্পষ্ট হল, পৃথিবীর সমস্ত ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস এখনও উন্নাসিকদের ওয়েস্ট পেপার-বাস্কেটে বিসর্জন দেওয়া হয়নি। এই বইতে আমার নিতান্ত আপনজনেরা, বিশেষকরে মা, হেডমাষ্টারমশাই ও বারওয়েল সাহেব বার বার এসে গিয়েছেন, আরও উপস্থিত হয়েছেন যেতে-যেতে-দেখা অথবা আচমকা-খুঁজেপাওয়া বন্ধুদের বিচিত্র চরিত্র। আমার প্রিয় এই কাজটা পাঠক-পাঠিকারা অগ্রাহ্য করলে খুব কষ্ট পেতাম।... স্বামী বিবেকানন্দ আমাকে যে যপমন্ত্রটি দিয়েছেন তা হলো-ইতিবাচক হও, সারাক্ষণ নেতি নেতি করে নিজেকে অজথা নিম্নগামী করো না। সেইসঙ্গে আরও যে-বাণীটি তাঁর জীবন ও সাধনা থেকে সংগ্রহ করেছি তা হলো, অনুগত হলেও সবসময় অনুসরণ করার প্রয়োজন নেই।'

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বের চরণ ছুঁয়ে যাই-তে সংখ্যাহীন পুরুষ ও রমণীর বিচিত্র আনাগোনা আর একবার প্রমাণ করলো শংকর কেন তুলনাহীন। কেন তিনি একালের বাঙালির সবচেয়ে প্রিয় কথাসাহিত্যিক?

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি