ছোবল

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
মনজিৎ গাইন
প্রকাশক লালমাটি

মূল্য
₹200.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ছোবল 

মনজিৎ গাইন 

খেলার মাঠের চিয়ারলিডারদের নিয়ে সেভাবে কোনো উপন্যাস হয়নি, কিন্তু এখানে এই উপন্যাসে চিয়ারলিডারদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সম্ভবত চিয়ারলিডারদের নিয়ে লেখা এটিই প্রথম উপন্যাস বাংলা সাহিত্যে। ভিন রাজ্য থেকে একের পর এক ক্রিকেটার কীভাবে বাংলা দলে খেলার জন্যে এখানে আসে আর তারা কীভাবে বাংলা দলে জায়গা করে নেওয়ার জন্যে চেষ্টা চালায় সবকিছুই এই উপন্যাসে রয়েছে। একজন ক্রিকেট কোচের চেষ্টার কথা, তার লড়াইয়ের কথা এবং আছে রোমান্স- এক তরুণ ক্রিকেটারের সঙ্গে চিয়ারলিডারের।

'শিকারি শিকারকে ধরার আগেই সে শিকারের শিকার হয়ে গেছে।'

'ছোবল'-কে স্পোর্টস থ্রিলার, ভৌতিক উপন্যাস, রোম্যান্টিক উপন্যাস বলা যেতে পারে।

হরিয়ানার খাপ পঞ্চায়েত ভারতবর্ষের মধ্যে এক তালিবানি ব্যবস্থা চালায়, যেখানে মেয়েদের বাইরে বেরোনোতেই রয়েছে চূড়ান্ত এক নিষেধাজ্ঞা। আর সেই খাপ পঞ্চায়েতের বিরুদ্ধে নারীশক্তির রুখে দাঁড়ানোর গল্পই বলবে এই থ্রিলার। 

মহাভারত-এর ঘটনা যেখানে ঘটেছিল সেই প্রাচীন হস্তিনাপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলেই এই উপন্যাসের সূচনা, তাই অনিবার্যভাবেই এই উপন্যাসে এসেছে সেই মহাভারতের কথা, মহাভারত-এ ঘটা নারী লাঞ্ছনার কথা। যুগ পাল্টালেও সমাজের চোখে নারীর অবস্থান যে কোথাও, তা পরতে পরতে ধরা পড়েছে এই উপন্যাসে। 

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এই উপন্যাস আবর্তিত এবং বিবর্তিত, সেই আবর্তনকে কেন্দ্র করে ক্রিকেট মাঠের সবকিছুকেই পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরেছেন লেখক 'ছোবল'-এ। বর্তমানে ক্রিকেট খেলায় বেটিং চক্রের যে কুপ্রভাব রয়েছে, তার ফলাফল যে কতটা ভয়ানক হতে পারে, তা জানতে এই 'ছোবল' উপন্যাসটি ভীষণ মনগ্রাহী।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি