দেবদাস
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রচ্ছদ : সুব্রত চৌধুরী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী প্রেমের উপন্যাস দেবদাস। কত ছবি, কত অনুবাদ যে হয়েছে এই কাহিনীর তার শেষ নেই। শেষ নেই দেবদাস গল্পের প্রেমের অনির্বাণ শিখার। দেবদাস, পার্বতী এবং চন্দ্রমুখীর ত্রিমুখী জীবন জটিলতা নয়, দেবদাসের অপরিণামদর্শী মনোভাব তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। যে কারণে একটা আবর্তে ঘুরে মরেছে এই তিনজন। এরা একে অপরের পরিপূরক নয়, বরং এরা একজন আরেকজনকে শ্রদ্ধায়, ভালোবাসায় ও বোধের ভিতর একাত্ম করে পেয়েছে। মানুষের প্রেম চেতনার মূলে যে আঘাত বহন করে মানুষ নিজে তা যুগ যুগ ধরে দেবদাস মনে করিয়ে আসছে। শরৎচন্দ্রের সার্ধশত জন্মবর্ষেও যা এতটুকু ম্লান হয়নি। দেবদাস এর কাহিনী পাঠককে আকর্ষণ করে বারবার।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি