ধুলোবালি
বুদ্ধদেব গুহ
সকাল এগারোটা।
জিষ্ণু আর পরী বেরিয়ে গেছে অফিসে। কাক ডাকছে আলসেতে। হেমপ্রভা বারান্দাতে বসে আছেন চা খাওয়ার পর। এমন সময় ফোনটা বাজলো।
"হ্যালো।"
"কেমন আছো?"
ওপাশ থেকে হীরুবাবু বললেন।
"ভালোই। তবে আজ একাদশী তো! পায়ের বাতের ব্যথাটা বেড়েছে। তুমি কেমন আছো?"
"আর থাকা! চলে যাচ্ছে। রোজ সকালে আমার পায়ের পাতা দুটো আর ডান পা'টা গোল হয়ে ফুলছে।"
"ডাক্তার দেখাচ্ছো না কেন?"
"দেখাবো। হিতেন ডাক্তারকেই তো দেখাই। তবে ও আজকের আর কালকের দিনটা একটু ব্যস্ত থাকবে তো। অবশ্য গোদা কম্পাউন্ডারকেও দেখিয়েছি। ওর ওখান থেকেই করছি ফোন। জাইলোরিক ট্যাবলেট দিয়েছে। ইউরিক এসিডের জন্যে। সারাজীবন খেতে হবে। সকাল বেলা একটি করে।"...
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি