ডঙাঘাটের গান
ভূমিকা অনুবাদ সম্পাদনা : সন্তু জানা
প্রচ্ছদ : সন্তু জানা ও সৌভিক কামিল্যা
নামাঙ্কন : বরুণ সাহু
সুবর্ণরৈখিক হাটুয়া ভাষার ইতিহাস, ক্রমবিকাশ ও কবিতা চর্চার মাইলস্টোন.সুবর্ণরৈখিক ভাষায় 'ডঙাঘাটের গান' একটি অভূতপূর্ব ও অনবদ্য আঞ্চলিক কবিতা সংকলন ও ভাষাচর্চার ইতিহাস। একটি ঐতিহাসিক দলিলও বটে। যে ভাষা বহু প্রাচীন, যে অঞ্চল পুরা অঞ্চল, যে ভূখণ্ডের হৃদয় চিরে বহমান নদী সুবর্ণরেখা, তার উৎস থেকে মোহনা পর্যন্ত যে জনপদ, যে জনজীবন বংশ পরম্পরায় বহু বহু ইতিহাসের সাক্ষী হয়ে আজও চলমান- সেই তাঁদেরই মুখনিঃসৃত "মধুরধ্বনিম্" ভাষা, সেই ভাষায় রাঁচি, জামশেদপুর, চাঁইবাসা, বহড়াগুড়া থেকে শুরু করে দাঁতন, সোনাকানিয়া, মোহনপুর, এগরা হয়ে জলেশ্বর, বালিয়াপাল পেরিয়ে নদীর মোহনা পর্যন্ত জনপদের কবিরা কথ্য ভাষায় কবিতা লিখেছেন, যা আকর হয়ে থাকল এই সংকলনে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি