দুগগা এলো
দেবজ্যোতি ভট্টাচার্য
মধুজা ধর চিত্রিত
(লার্জ ফর্ম্যাট, হার্ডবাউন্ড, সম্পূর্ণ রঙিন, আর্ট পেপারে
ছাপা)
দুর্গা হলেন ঘরের মেয়ে। ছেলেমেয়েদের নিয়ে তিনি আসছেন বাংলায়। বাপের বাড়ি এসে পুজো নেবার পাশাপাশি ছেলেমেয়েদের নিয়ে ট্রামে চাপা, চিড়িয়াখানায় যাওয়া, ময়দানে ফুচকা খাওয়া, ধুনুচি নাচ এইগুলোতে অংশ নিয়ে ভারী মজায় মা দুর্গার পুজো কাটাবার এক অনুপম ধারাবিবরণ।