এক পশলা পিছুটান : কিরণনিসা সেখ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
কিরণনিসা সেখ
প্রকাশক শরৎ প্রকাশনী

মূল্য
₹250.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

এক পশলা পিছুটান 

কিরণনিসা সেখ 

এ গল্পের নানা চরিত্রের মাধ্যমে ভিন্ন মানসিকতা সম্পন্ন মানুষের দেখা মেলে।

কেউ ভালোবেসে ভালোবাসার মানুষকে অপমান অপবাদে জর্জরিত করতে দু'বার ভাবে না, আবার কেউ ভালোবাসার মানুষের মুখে একচিলতে হাসি দেখার লোভে তার সামর্থ্য অনুযায়ী চেষ্টার ত্রুটি রাখে না।

উপন্যাসের নাম 'একপশলা পিছুটান'।

নাম দেখে মনে প্রশ্ন আসতে পারে, পিছুটান আবার একপশলা হয় কেমনে?

উত্তরে বলতে চাই, হ্যাঁ পিছুটানও একপশলা হতে পারে, তা বইখানি পড়লে পাঠকবৃন্দ উপলব্ধি করতে পারবেন। নামকরণের সার্থকতা আদৌ হয়েছে কিনা তার মাপকাঠি আমি তুলে দিলাম আমার 'একপশলা পিছুটান' পাঠক সমাজের হস্তে। 

লেখক সম্পর্কে : 

কিরণনিসা সেখ এর জন্মগ্রহণ ১৩ জুন ২০০১ সালে, হাওড়া জেলার সাঁকরাইল গ্রামে। তার পিতার নাম কামাল সেখ এবং মাতার নাম তসলিমা বেগম। দক্ষিণ সাঁকরাইল বড়পীরতলা প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিভাগের পড়াশোনা শেষ করে, সাঁকরাইল গার্লস হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, উলুবেড়িয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনারত। টুকটাক পত্রিকায় লেখালেখির শুরু বেশ কয়েক বছর আগে থেকে হলেও শরৎ প্রকাশনীর মাধ্যমে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৫ এ প্রকাশিত প্রথম উপন্যাসে হাতেখড়ি 'তোমার চোখের নীল আকাশ' এর হাত ধরে। 

'একপশলা পিছুটান' তার লেখা দ্বিতীয় উপন্যাস।


পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি