এল তোড়ো সাংগ্রিয়ার দেশে : প্রদীপ মাশ্চরক

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
প্রদীপ মাশ্চারুক

মূল্য
₹1,000.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

এল তোড়ো সাংগ্রিয়ার দেশে 

প্রদীপ মাশ্চরক 

প্রচ্ছদ :  সোহম্‌ সত্য কুইতি 

হাইস্কুলে পড়ার সময় ইউরোপিয়ান ইতিহাসের বইয়ে মুর (Moors) সাম্রাজ্যের কথা পড়েছিলাম। ইউরোপের খ্রিস্টান অধিবাসীরা উত্তর আফ্রিকার মাগরেব (বর্তমান মরক্কো, আলজেরিয়া, লিবিয়া এবং মাউরিটেনিয়া) অঞ্চল থেকে যেসব আরব মুসলিম মানুষ স্পেনের আইবেরিয়া উপকূল, সিসিলি দ্বীপপুঞ্জ এবং মাল্টায় চলে আসে তাদের মুর নামে অভিহিত করে। ৭১১ সালে তারিখ জিয়াদের (Tariq ibn Ziyad) নেতৃত্বে মাগরেব এলাকার প্রধানত "বারবার” আরব সম্প্রদায়ের এই সব মানুষ জিব্রালটার প্রণালী পেরিয়ে স্পেন ও পর্তুগালের তৎকালীন আইবেরিয়া অঞ্চল আক্রমণ করে এবং আইবেরিয়ার বেশির ভাগ এলাকা দখল করে নেয়। এরপর তারা ইউরোপের পশ্চিম প্রান্তে এক ইসলামিক মুরিশ শাসনের সূত্রপাত করে যা পরবর্তী ৮০০ বছর ধরে স্প্যানিশ সংস্কৃতি, স্থাপত্য, শিল্পকলা, বিজ্ঞান ও কৃষি ব্যবস্থাকে বিশেষভাবে প্রভাবিত করে। ৮২৭ সালে মুর শাসকেরা সিসিলি ও মাল্টা দখল করে তাদের নিজেদের বন্দর হিসেবে গড়ে তোলে। এমনকি ভূমধ্য মহাসাগরের ওপর পারে আফ্রিকার উত্তর উপকূলের বেশ কিছু ভাগ মুর সাম্রাজ্যর আয়ত্বে চলে আসে (চিত্র ১)। বৃহত্তর স্পেনের এই মুর শাসিত অঞ্চল আরবিক ভাষায় "অ্যাল-আন্দালুস" (Al-Andalus) নামে পরিচিত।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি