লাচুঙের নেকড়ে

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
শ্রীকান্ত অধিকারী

মূল্য
₹250.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

লাচুঙের নেকড়ে 

শ্রীকান্ত অধিকারী 

প্রচ্ছদ শিল্পী - রমিত চট্টোপাধ্যায় 

সিকিম রাজ্যের পাহাড়ি এলাকা লাচুঙের রুদ্ধশ্বাস থ্রিলার উপন্যাসের অংশ--

এরপর চোখের সামনে যা ঘটল জন্ম জন্মান্তরেও ওরা ভুলবে না। একটা পরিকল্পনা করেছিল বটে, তবে সেটা অফিসিয়ালি বিভিন্ন জেনারেল রেড বা কোনো স্পেশাল অভিযানের ক্ষেত্রে যেমন করতে হয় সেই রকমই ছেত্রী ম্যাডাম এবং সেরগিল সাহেব করেছিল। লোকাল লেপচা লেবার এবং কিছু চাষি জোগাড় করেছিল। মেষ বা চমরীপালকের দলকে, যারা এই পাহাড়ি বুনো এলাকায় খোলা ঘুরে বেড়ায়, তাদেরকেও বাদ দেয়নি। নেকড়ে ভাল্লুক বা লেপার্ডকিংবা বুনো কুকুরদের আক্রমণকে

থোড়াই কেয়ার করে। তাদের কাছে হিমালয়ান রেঞ্জের ভয়ংকর পাহাড় কিছু না। ভূমিপুত্র হিসেবে বন্য প্রাণীগুলোও সমঝে চলে।

ফারমিং নেকড়ে কিংবা বাইরে থেকে নিয়ে আসা নেকড়েদের একপ্রকার জাত চেনার জন্যই এতক্ষণ ধরে এই ধূসর বিভীষিকার আতঙ্ককে সামনে থেকে দেখতে হবেএটাই পূর্বনির্ধারিত। তাই সবাই সজাগই ছিল। তবে একটা নিষেধাজ্ঞা ছিল যতক্ষণ না আক্রান্ত হচ্ছে ততক্ষণ যেন গুলি চালানো না হয় অর্থাৎ কোনোক্রমে জীবন্ত ধরতেই হবে। সিকিমকে তার কলুষিত মুক্ত করতেই হবে। তা না হলে একদিকে সেরগিল ছেত্রী ম্যাডাম তথা সিকিম পুলিশের মাথা কাটা যাবে সারা ভারতবর্ষের কাছে, অন্যদিকে ইতিহাস বিমুগ্ধ লেপচা জনজাতির ঐতিহ্য কালিমালিপ্ত হবে। এর জন্য কোনো ভাবেই আলগা করে নেননি সেরগিল সাহেব। রেখেছেন দীপকবাবুকে, রেখেছেন মঙ্গন পুলিশ স্টেশনের কয়েকজন প্রশিক্ষিত রিজার্ভফোর্স কনস্টেবলকেও। কিন্তু তাদের সবার চিন্তা ভাবনা এবং বিশ্বাসকে চমকে দিয়ে রাতের ঘন অন্ধকারে যা ঘটে গেল তাদের ধারণার বাইরে... 

সেরগিল সাহেব শবনম ছেত্রী ম্যাডাম এবং দীপকবাবু সকলেই যখন উৎকণ্ঠায়। নিজেদের মধ্যে এক স্তব্ধ মুহূর্তের জন্য সচকিত, ঠিক তখনই সেরগিল সাহেব হিসহিসিয়ে বলেন— ‘সাইলেন্ট! দে আর কামিং!’

বলতে না বলতেই খুব বেশি দূরে নয় সামনের এলাচ ঝোঁপের পাশে রুমেক্স গাছের আড়াল থেকে এক জোড়া আগুনের ফুলকি বেরিয়ে আসে, ধীরে ধীরে। ভয়ে রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। সেরগিল সাহেব প্রথমে বুঝতে পারেননি কি এটা? একটা চলন্ত পাহাড়! ধুমসো আকৃতির। এ তো বিশাল আকারের নেকড়ে! কিংবা ভাল্লুকও হতে পারে।

দম বন্ধ করে থাকে, প্রাণীটির নড়ন-চড়ন লক্ষ্য করে আরো কিছুক্ষণ। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি