ফরাসি সাহিত্য প্রসঙ্গে
অরুণ মিত্র
প্রচ্ছদ : দয়াময় বন্দ্যোপাধ্যায়
যে অরুণ মিত্র (১৯০৯-২০০০) বাংলা কবিতা খুঁড়ে বের করেছেন অন্য এক অন্তরঙ্গ উষ্ণ জলধারা, গর্জনের সামনেও যিনি বলতে পেরেছেন 'তবু আশ্চর্যকে জেনো', যাঁকে টানা গদ্যে রচিত বাংলা কবিতার জাদুকর বলা চলে, তিনিই যখন প্রবন্ধ লিখেছেন তা হয়ে উঠেছে যুক্তিশাসিত, স্পষ্টভাষী, সহজ ও নির্মেদ। তাঁর কবিতা ও অনুবাদের মতো, তাঁর সাহিত্য-বিষয়ক প্রবন্ধগুলিও সমকালের ঐশ্বর্য হয়ে আছে।
তাঁর রচনার গাম্ভীর্য, পঠনের গভীরতা ও বিস্তার এবং সর্বোপরি চিন্তার নিজস্বতা পাঠককে বিস্মিত করবে। ক ও খ-র বক্তব্যের চর্বিতচর্বণ নয়, অরুণ মিত্রের প্রধান বৈশিষ্ট্য তাঁর নিজের মতো করে ভাবা, যা অবশ্যই ফরাসি সাহিত্যিকদের দ্বারা প্রাণিত।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি