গ্রামনামে দক্ষিণ চব্বিশ পরগনা (২য় খন্ড )
সম্পাদনা - দীপঙ্কর নস্কর
নিম্নগাঙ্গেয় অঞ্চলের ইতিহাস অনেক প্রাচীন ও সমৃদ্ধ। বিপদ সংকুল অরন্যময় ভূমিভাগের নদ-নদী, খাল - খাড়ি বিশিষ্ট অঞ্চলের গ্রাম সৃষ্টি বা স্থাননাম সৃষ্টির পিছনে, বন কেটে বসত পত্তন করা মানব জাতির বিশেষ ভূমিকা অনস্বীকার্য। এখানকার স্থাননাম বা গ্রামনাম ওইসব মানুষজনের দেওয়া। স্থাননাম চর্চায় ভাষার ভূমিকা গুরুত্ব পায়; ব্যক্তিকেন্দ্রিক স্থাননাম প্রাধান্য পায়; বৃত্তি, সম্প্রদায় ভিত্তিক স্থাননাম ও প্রকৃতি কেন্দ্রিক স্থাননাম বৈচিত্র্যের আগমন ঘটায়। এছাড়া অঞ্চলের স্থাননামে ধর্মীয় প্রভাবও স্পষ্ট। স্থাননাম বা গ্রামনাম এমনই একটা চর্চার বিষয়, যার প্রকৃত অন্বেষণে দেশের ইতিহাস নতুন আঙ্গিকে জানা যায়। সুতরাং গ্রন্থটি বর্তমান প্রেক্ষিতে নিম্নগাঙ্গেয় ইতিহাস চর্চায় এক মুল্যবান উপাদান হয়ে উঠবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি