হাবা
তপনকর ভট্টাচার্য
" কান টানলে মাথা আসে না।আজকাল।" ডিসকোর্সের মধ্যে দিয়ে লেখককে প্রবেশ করে যেতে হয় সময়ের পরাক্রমে... এই যে সিস্টেমের গোলকধাঁধা যা এক সামাজিক বিভীষিকা, যার অবধারিত পরিণাম হিসাবে গোটা সিস্টেমটাই অতল গ্রাসে --- সেই বাস্তুতন্ত্রের নথি নক্ষত্র যে বয়ানে তিনি উপস্থাপন করেন 'হাবা' আখ্যানে তা সময়ের জরুরি পাঠ হিসেবেই বিবেচিত হবে। 'হাবা' আখ্যানে একটা সুর আছে।তা হল বাতিল হয়ে যাবার পথ পরিক্রমা। হাবু থেকে প্রান্তিক, সাবঅলটার্ন তত্ত্বের আড়ালে সভ্যতার অন্ধকার কত প্রখর। হাবায় রূপান্তরের মধ্যে যে মানসিক সংকট,অস্তিত্বের সংকট, মনস্তাত্ত্বিক বিন্যাস যা ব্যক্তি-সমষ্টিগত সেই অভিপ্রায় ব্যক্ত হয়ে চলে। এই উপন্যাসে জীবনের উলটো পিঠের বয়ান লিখতে চেয়েছেন তপনকর ভট্টাচার্য।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি