রেড ইন্ডিয়ানদের রূপকথা
পল্লব সেনগুপ্ত
উত্তর ও দক্ষিণ আমেরিকা--- এই দুই মহাদেশের ক্রমবিলীয়মান আদিবাসী জনজাতিদের সংখ্যা একসময় অজস্র ছিল। একালে সেই সংখ্যা ব্যাপক হারে কমে এসেছে। তবে তাঁদের জীবনধারা ও সংস্কৃতির বহু বিচিত্র রূপগুলি সম্পর্কে নৃবিজ্ঞানী,সমাজবিজ্ঞানী ও লোকসংস্কৃতিবিদরা গবেষণা ও গ্রন্থ রচনা করছেন এখনো। এই বইটিতে সেই সব প্রামাণ্য গ্রন্থগুলি থেকে অনেকগুলো গল্প অনুবাদ ও সংকলন করে চার দশক আগে প্রকাশ করা হয়েছিল। এখন নতুন কলেবরে সেটি পুন:প্রকাশ হল। রেড ইন্ডিয়ানদের জীবন ও সাহিত্য সম্পর্কে এই গ্রন্থটি বাংলাভাষাতে তো বটেই সম্ভবত ভারতবর্ষের অন্যান্য ভাষার মধ্যেও প্রথম সংকলন হিসেবে বিবেচিত হতে পারে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি