মির্জা গালিব কথা
পুষ্পিত মুখোপাধ্যায়
উর্দু কবি ইকবাল গালিবের তুলনা জার্মানির মহাকবি গ্যেটের সঙ্গে করেছেন। উর্দু সাহিত্যের বিশ্ববিখ্যাত গবেষক ও গালিব বিশেষজ্ঞ প্রফেসর রশিদ আহম্মদ সিদ্দীকি বলেছেন ‘ মোগলরা হিন্দুস্থানকে তিনটে জিনিস দিয়েছেন – উর্দু, তাজমহল ও গালিব। বিশিষ্ট গালিব বিশেষজ্ঞ Ralf Rasel বলেছেন ‘ গালিব যদি ইংরেজিতে কবিতা লিখতেন, তিনি বিশ্বের শ্রেষ্ঠ কবি হিসেবে গন্য হতেন।’ মুঘল যুগের এই তিন স্বর্ণ সম্পদের মধ্যে উজ্জ্বলতম সম্পদ হলেন মির্জা গালিব। পুরো নাম মির্জা আসাদুল্লাহ খাঁ গালিব। গালিবই হলেন আধুনিক গদ্য ও কবিতার জনক। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন গালিব মহান উদারচেতা ও দার্শনিক কবি। তাঁর মনোজগৎ সুফিবাদের রহস্যময় ধুসর জগতে বিচরণ করত। তাঁর দর্শনের গভীরতার জন্যই তাঁর কবিতা দুরূহ হয়ে ওঠে সাধারন পাঠকের কাছে। আত্মভোলা, আত্মবিসৃত, অলৌকিক, প্রতিভাসম্পন্ন এক মহাকবি ও দার্শনিক।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি